রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

শ্রীমঙ্গলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম অপু রঞ্জন দে (৩২)। তার বাড়ী উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটরসাইকেল আরোহী অপুকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ঘাতক বাসটিকেও তারা আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com