বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারে আগুন

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাট উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে আগুনে পুড়ে গেছে। গাড়ির নং ঢাকা মেট্রো- ক ০৩-৯৬০৬।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উত্তর বাজার টিএমএসএস অফিসের সামনে এই ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথেই এই প্রাইভেট কারে থাকা এক মহিলা ও এক পুরুষকে পালিয়ে যেতে দেখেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রাইভেট কার চুনারুঘাটের উদ্দেশ্য আসার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের কুটির সাথে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই আগুন প্রাইভেট কারে ছড়িয়ে পড়ে। এসময় কারে থাকা এক মহিলা ও এক পুরুষকে পালিয়ে যেতে দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই প্রাইভেট কারের মালিক এখনও সনাক্ত হয়নি। প্রাইভেট কার উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com