বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেজুর বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেজুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার-৪) এর উদ্যোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এর জন্য ৮ হাজার পিচ টিফিন বক্স ও খেজুর এবং আড়াই হাজার পিচ গাছের চারা বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com