রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়া জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ট্রেনটি উদ্ধার করে সিলেট রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের পর মাইজগাঁও রেলওয়ে স্টেশনে আটকে থাকা পারাবত এক্সপ্রেস সিলেট পৌঁছেছে। পুনরায় গন্তব্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশনে ছেড়ে আসার পর মল্লিকপুরে একটি বগি লাইনচ্যুত হয়। অবশ্য এতে কেউ হতাহত হননি।

গত ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com