রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

কুশিয়ারায় ধরা পড়ল আড়াই মণের বাঘাইড়, দাম ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে কুশিয়ারা নদীতে জেলেদের জালে প্রায় আড়াই মণ ওজনের বাঘাইড় ধরা পড়েছে। বুধবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারার উৎপত্তিস্থল বরাক নদীর মোহনা থেকে মাছটি ধরেন জেলেরা। পরে সন্ধ্যায় সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য আনা হয়।

এদিকে বিক্রির জন্য মাছটি বাজারে তোলা হলে তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই মাছের ছবি তুলে নিচ্ছেন। আবার অনেকে মাছের সঙ্গে সেলফি তুলছেন।

লালবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রায় আড়াই মণ ওজনের মাছটি জেলেরা নিয়ে এসেছেন এখানে। মাছের দাম চার লাখ টাকা হাঁকানো হয়েছে। কিন্তু ক্রেতা না পাওয়ায় কেটে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যূনতম আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য মাইকিং করা হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে ৩০/৪০ জন নিজেদের মোবাইল নম্বর দিয়ে নাম তালিকাভুক্তি করে গেছেন। কয়েক মাস আগেও প্রায় তিন মণ ওজনের একটি বাঘাইড় লালবাজারে মাইকিং করে কেটে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com