রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের ডুবাই প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা সাইফুল ইসলামের স্ত্রী সন্তানেরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত বসতঘরের গ্রীল কেটে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরে থাকা মুল্যবান জিনিষপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামল লুট করে নিয়ে যায়। এসময় পরিবারের লোকজনেরা ডাকাতদের বাঁধা দিলে প্রবাসীর ছেলে নজরুল ইসলামসহ পরিবারের লোকজনদের হাত-পা বেঁধে মারধর করে আহত করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম হোসেন ও ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার আগে এলাকায় আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার এ নিয়ে আলোচনা করার পরও পুলিশ প্রশাসনের পক্ষ কোন রকম কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com