রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ঢোলের ভিতরে গাঁজা, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের সীমান্ত থেকে ঢোলের ভিতরে করে গাঁজা পাচারকালে জয়পুরহাটের বাদ্যবাদক ইউনুস মিয়া (৩০) কে পুলিশ আটক করেছে।

শুক্রবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ইউনুসকে আটক করে তার ঢোলের ভিতরে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা জব্দ করে।

ধৃত ইউনুস জয়পুরহাট জেলার আক্কেল পুর উপজেলার নুরনগর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে। পেশায় তিনি ঢোলী। কয়েক দিন আগে সীমান্তবর্তী সুরমা চাবাগানের ২০ নং এলাকা আসেন।

শুক্রবার সকাল সাতটার দিকে তেলিয়া পাড়া থেকে ঢোলে লুকিয়ে রাখা গাঁজাসহ আটক করে তাকে মাধবপুর থানায় সোপর্দ করে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com