রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে দুর্ধর্ষ ডাকাত পিচ্চি সুমন গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার দুর্ধর্ষ ডাকাত পিচ্চি সুমন।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৯ মামলার আসামি দুর্ধর্ষ পিচ্চি সুমনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এ আজমিরুজ্জামান জানান, ১৫-২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ উল্লেখিত সড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণের সময় গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ধর্ষ সুমনকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়।

ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি ছোরা, একটি গাছ কাটার করাত ও কুড়াল উদ্ধার করা হয়েছে। ধৃত সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি, চুরি, পুলিশ এসল্টসহ ৯টি মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com