মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রংপুর-৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেয়েছেন রাজু

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুকে মনোনয়ন দিয়েছে। ৫ অক্টোবর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত রাতে গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম রাজুকে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৩১০ জন পুরুষ এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন মহিলা ভোটার।

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হয়। তিনি গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের মনোয়নও চূড়ান্ত করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা), মোছাম্মাৎ শরিফুন্নেছা মিকি (কোটচাঁদপুর উপজেলা, ঝিনাইদহ), ময়জদ্দীন হামীদ (মহেশপুর উপজেলা, ঝিনাইদহ), মো. মুনসুর আহমেদ (মেহেন্দীগঞ্জ উপজেলা, বরিশাল), মো. রফিকুল ইসলাম (শেরপুর সদর উপজেলা), মো. খায়রুল ইসলাম (আটপাড়া উপজেলা, নেত্রকোনা), আব্দুল মোতালেব (সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম)।

মেয়র প্রার্থীরা হলেন- এমদাদুল ইসলাম তুহিন (লালমোহন পৌরসভা, ভোলা), নজরুল ইসলাম বাবুল (দোহার পৌরসভা, ঢাকা) এবং শিব শংকর দাস (নবীনগর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com