রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

হবিগঞ্জে বাতিল হচ্ছে নদী ও খালের লিজ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় শিগগিরই বাতিল হচ্ছে নদী ও সরকারি খালের লিজ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে সরকারি জলাশয়গুলো।

রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হবিগঞ্জের বিভিন্নস্থানে সড়কে ট্রাক-ট্রাক্টর দাঁড় করিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, চা বাগানে চুরি-ডাকাতি রোধ, গাছ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, শিগগিরই হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন স্থাপন, অবৈধ টমটম ও অটোরিকশা বন্ধ করে যানজট নিরসনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ আইনশৃঙ্খলা কমিটির সভায়।

এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ক এম জাহিদুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টার বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, সভায় শুধু সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব বাস্তবায়নে আন্তরিক থাকতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com