রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে বৃদ্ধকে পিটিয়ে জখম

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে তৈয়ব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একই এলাকার ময়না মিয়া, সালামত মিয়া, ছন্দু মিয়া, ইসতার আলী, চনু মিয়া ও সাবাজ আলী গংরা।

সোমবার (৯সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের নিকটবর্তী ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। পরে আশেপাশের মানুষ গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়,একই ইউনিয়নের সাবাজ আলীর সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল আহত তৈয়ব আলীর। ঘটনা দিন পাঁড়াগাও জামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বিদের নিয়ে ৩নং ইউপি অফিসে বৈঠকে বসেন চেয়ারম্যানসহ অন্যান্যরা। এতে তৈয়ব আলী ও উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর তৈয়ব আলী বাড়িতে আসার জন্য রওয়ানা দিয়ে পথিমধ্যে সাবাজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধাঁরালো অস্ত্র নিয়ে তৈয়ব আলীর উপর আক্রমন চালায়। একপর্যায়ে তার মাথায় আঘাত করে তারা। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌড়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে আহত তৈয়ব আলীর ছেলে ছানু মিয়া জানান-এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com