রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

তাজিয়া মিছিল নিয়ে সংঘর্ষ, নিহত ১

তরফ নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খালিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পারায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার পথে একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সঙ্গে থাকা লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় খালিক মিয়া নিহত হন।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com