সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বানিয়াচং উপজেলা বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বানিয়াচং উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় বড়বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১মযুগ্ম আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহরমদ, যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খান, এড আব্দুল কাদির, মহিবুর রহমান বাবলু, মতিউর রহমান মতু, শেখ আমির হোসেন, সালাউদ্দিন ফারুক, সদস্য মজিবুল হোসেন মারুফ, ছামির আলী, গিয়াস উদ্দিন, গউছ উদ্দিন চৌধুরী, ইয়াহিয়া খান, ১নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রউফ, ২ং বিএনপির আহবায়ক মন্নান লস্কর, সাবেক ছাত্রদলনেতা নকিব ফজলে রকিব মাখম, শেখ সুহেল মিয়া, তাতীদল নেতা মওদুদ মিয়া, বিএনপি নেতা নাজমুল, মিলন খান, ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু, শরীফ উদ্দিন ঠাকুর, ফজলে হাসান রুম্মন, বাকের হোসেন প্রমুখ।

উক্ত মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com