রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সৌদির ২ তেল স্থাপনায় ড্রোন হামলা, ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হামলা চালানো হয়।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত দুই স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন অ্যারামকোর নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। ওই হামলা সম্পর্কে অ্যারামকোর তরফ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com