রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

চুনারুঘাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় দুইদল খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডায় ত্রিমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এসময় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন – উপজেলার উবাহাটা ইউনিয়নের ইমরান মিয়া (১৬), ওয়াজিদুর রহমান (১৭), আনোয়ার (১৮), সাইফুল ইসলাম (২০) বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ৩য় দিনের খেলায় অংশগ্রহণ করে চুনারুঘাট পৌরসভা বনাম ৭নং উবাহাটা ইউনিয়ন। খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভুলবোঝাবুঝি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দু’দলের খেলোয়াড়দের সমাধান করে পুনরায় খেলা শুরু হয়। খেলা শেষে বিক্ষুব্দ খেলোয়াড়সহ তাদের সমর্থকরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চুনারুঘাটের সকল প্রকার যানবাহন আটক করে দেয় এবং পৌর শহরের লোকজনকে মারধর করে । এসময় তাদের হামলায় সাধারণ জনসাধারণ সিএনজি শ্রমিকসহ মমিনপুরের সৈয়দ নবাব আলীর পুত্র শ্রমিক নেতা সৈয়দ লিংকন(২৫) কে বেধড়ক পিঠিয়ে গুরুতর জখম করে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নতুন ব্রিজ এলাকায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং বিচারের আস্ব্যস্থ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com