রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

তরফ নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোলাগঞ্জ সড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বর্ণি গ্রামের মঈনুদ্দিনের ছেলে যাত্রী খাইরুল ইসলাম (২৫) ও একই গ্রামের অটোরিকশার চালক মো. শাহ আলম (২২)।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com