রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

হবিগঞ্জ শহরে যুবলীগ নেতার উপর হামলা : প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরীকে শহরের চিড়াকান্দি এলাকায় কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী।
বুধবার সন্ধ্যার আগে শহরের উপকন্ঠে সংঘটিত এই ঘটনায় গুরুতর আহত বিপ্লবকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করে কর্তব্যরত ডাক্তার।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক শহরে এক বিক্ষোভ মিছিল বের করে।
যে কোন উদ্ভুত পরিস্থিতির আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছে। বিপ্লব জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com