রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

লাইবেরিয়ায় স্কুলে অগ্নিকান্ডে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ার একটি কোরআন শিক্ষার স্কুলে বুধবার ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন। তাদের ছাত্রাবাসে আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার এ দেশে এটি ছিল সবচেয়ে বড় দুর্যোগগুলোর অন্যতম। খবর এএফপি’র।

পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, শিক্ষার্থীরা রাতে ওই স্কুলে ঘুমানোর সময় সেখানে এ আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জর্জ ওয়েহ রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠের পেনাসবিলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, এ অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি।

ওয়েহ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমরা নিহত শিক্ষার্থীদের বাবা-মাকে ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরার অনুরোধ করেছি। কারণ এটি তাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

প্রেসিডেন্টের দপ্তর জানায়, অগ্নিকান্ডে দুই শিক্ষকের পাশাপাশি ১০ থেকে ২০ বছর বয়সের ২৬ শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন।
তবে পুলিশ মুখপাত্র জানান, ছাত্রাবাসটিতে ২৭ শিক্ষার্থী নিহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com