মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

তরফ নিউজ ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর শাহজাহানপুরের বাসায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে বুধবার মির্জা আব্বাসের বাসায় রাত সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ১২টা নাগাদ। এরপর ১ ঘণ্টার বিরতি নিয়ে ভোট গণনা শুরু হয় রাত দেড়টায়। এর আগে স্কাইপে প্রার্থী ও কাউন্সিলরদের মতামত নেন তারেক রহমান।

প্রার্থীরা জানান, তাদের উপস্থিতিতে যেন ভোট গণনা হয়। পরে কাউন্সিল ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com