রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে পানিতে তলিয়ে যাওয়া ঢাকার হাফিজ বিন হারুনুর রশিদ (১৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হাফিজ বিন হারুনুর রশিদ ঢাকার কামরাঙ্গীচরের হারুনুর রশিদের ছেলে। তিনি ঢাকার মারকাজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার কামরাঙ্গীচর থেকে ১৪৪ জন শিক্ষার্থী বেড়াতে আসে সিলেটে। তাদের মধ্যে ছিলেন হাফিজও। বিকালে তারা সবাই মিলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান। সেখানে ধলাই নদীতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান হাফিজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক খুঁজাখুঁজি করেও ওই সময় তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ধলাই নদী তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হাফিজের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com