রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার পদে যোগ্যতার খবর গুজব

তরফ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সরকার।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে গত কয়েক দিন ধরে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com