রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বানিয়াচংয়ে দুর্ধর্ষ ডাকাত ইকবাল গ্রেফতার

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : ২টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্তসহ ১০টি বিচারাধীন মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত ইকবাল হোসেন (৩৩) কে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং ২নং ইউনিয়নের অন্তর্গত আমিরখানীর তার শ্বশুর বাড়িতে থেকে শনিবার (২১সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করে বানিয়াচং থানা পুলিশের একটি দল। আটক ডাকাত ইকবাল ওই মহল্লার আলতাব হোসেনের পুত্র।

বানিয়াচং থানার এসআই গোপাল দত্ত জানান, ডাকাত ইকবাল দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক ছিল। গোপন সংবাদে জানতাম পারলাম ডাকাত ইকবাল ওই সময় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। পরে বানিয়াচং থানার সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই। আটক ইকবালকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com