রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

তাহিরপুর সীমান্তে ১০ গাঁজার বালিশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে গাঁজার বালিশ উদ্ধার করেছে বিজিবি। তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির টহল দল লালঘাট এলাকায় রবিবার সকাল ১১টায় দুলাল মিয়ার বাড়ী তল্লাশী করে শোবার ঘর থেকে অভিনব কায়দায় রক্ষিত ১০ কেজির ১০ টি ভারতীয় গাঁজার বালিশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ৩ জনকে পলাতক আসামী হিসেবে তাহিরপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো: মাকসুদুল আলম। অন্যদিকে দোয়ারবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান থেকে ১টি ভারতীয় গরু আটক করে বাঁশতলা বিওপির টহল দল। এছাড়াও তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১৫শ কেজি ভারতীয় কয়লা আটক করেছে লাউরগড় বিওপির টহল দল।

আটককৃত ভারতীয় কয়লা শুল্ক, কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো: মাকসুদুল আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com