রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জয়পুর গ্রামের হাজী ফজলুল হকের ছেলে এবদাল মিয়ার (৪৫) সঙ্গে তার ছোট ভাই কামাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। দুপুরে এবদাল মিয়া চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার সময় ছোট ভাই কামাল মিয়া ও তার লোকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

গুরুতর আহত অবস্তায় এবদাল মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা মাইমুন তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com