রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

আজমিরীগঞ্জে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রিভলভার ও গুলিসহ সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য জানান।

শাহজাহান ওই উপজেলার নোয়াগড় গ্রামের বাসিন্দা ও জলসুখা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিংরী নদীর ব্রিজের পাশে অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে অস্ত্রসহ তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com