রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

লোকমানের ক্যাসিনোর ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার ব্যাংকে

তরফ নিউজ ডেস্ক: ক্যাসিনো থেকে কোটি কোটি টাকায় আয় করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়া। অবশ্য নিরাপদে থাকার জন্য টাকা দেশে রাখতেন না তিনি। টাকা জমা রাখতেন বিদেশের ব্যাংকে।
এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে লোকমান হোসেন ভূঁইয়া কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এসব টাকা তিনি রাখতেন  অস্ট্রেলিয়ায়। সেখানকার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে অন্তত ৪১ কোটি টাকা জমা আছে তার।
উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করে র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com