রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বাহুবলে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস, অটোরিক্সা স্ট্যান্ডকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হিলালপুর ও পুটিজুরী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, তহশিলদার পুটিজুরী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, প্যানেল চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, গ্রামপুলিশ ও আনসার সদস্যরা।

পরে উপজেলা নির্বাহী অফিসার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখার দায়ে পুটিজুরী-স্নানঘাট আঞ্চলিক স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পুটিজুরী বাজারে অবৈধ স্থাপনাগুলি নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছি। আগামি রবিবারে মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে পরে যে কোনদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com