রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

তিন শিবির কর্মীকে আটক করে পুলিশে দিল জনতা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে গোপন বৈঠক চলাকালে স্থানীয়রা তাদের আটক করে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় হাস্তান্তর করে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে গোবিন্দপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক একত্রিত হলে তাদের সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গোবিন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে শিবিরের সদস্য রবিউল (২৫), একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে নাসির সরওয়ার (৩২) নামে তিন জনকে আটক করে জনতা।

আটককৃতদের কাছে শিবিরের সদস্য সংগ্রহের কিছু বই পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে তাদের থানা পুলিশে দেয়া হয়।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, স্থানীয় জনতা মসজিদ থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com