শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১১ ব্যক্তি নিহত ও অন্তত আরো ১৫ আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।

পূর্বাঞ্চলীয় প্রদেশ মাশোনাল্যান্ডের মুটোকো শহর এলাকার একটি মহাসড়কে বাসটির চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ মহাসড়ক ধরেই মোজাম্বিক সীমান্ত সংলগ্ন নিয়ামাপনডা থেকে রাজধানী হারারে যাওয়া হয়।

ঘটনাস্থলেই আটজন এবং বাকী তিনজন হাসপাতালে নেয়ার পর প্রাণ হারায়।

রবার্ট মুজেজিয়া নামে প্রদেশের এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হারারে-এর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিম্বাবুয়েতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, চালকের অসতর্কতা ও খারাপ রাস্তাঘাট এসব দুর্ঘটনার কারণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com