সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

প্রকাশ্যে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মার্কিন সংগীতশিল্পী জোনাস নিকের সঙ্গে বধূ বেশে কতটুকু মানিয়েছে তা দেখার জন্য উন্মুখ ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত ভক্ত ও সিনেমাপ্রেমীদের ইচ্ছে পূরণ হলো। অবশেষে প্রকাশ পেয়েছে ওই জুটির বিয়ের ছবি।

গত ২ ডিসেম্বর উমেদ প্যালেসে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন প্রিয়াঙ্কা ও নিক। বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা ও গহনা পরেন প্রিয়াঙ্কা। আর নিক পরেছেন সোনালি রঙের শেরওয়ানি ও চুড়িদার। একইসঙ্গে মাথায় পাগড়ি ও গলায় ছিলো লাল রঙের মালা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়েতে লাল রঙের পোশাকই আমার পছন্দ। কিন্তু সব্য (সব্যসাচী) এর মধ্যে ফ্রেঞ্চ অ্যাম্বডারি, ঘোমটা ও গহনা যুক্ত করে আমাকে সাজিয়েছেন।এর আগে গত ২৯ নভেম্বর মুম্বাই থেকে পরিবারকে সঙ্গে নিয়ে যোধপুরে যান নিক-প্রিয়াঙ্কা। বিয়ের আগে জমকালো আয়োজনে তাদের হলুদ ও সংগীতের অনুষ্ঠান হয়েছে।

এরপর ১ ও ২ ডিসেম্বর উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন ওই যুগল। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিল্লিতে নিক-প্রিয়াঙ্কার বিবাহোত্তর সংবর্ধনা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com