রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বানিয়াচং প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বানিয়াচং প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আলোচিত পর্যটন কেন্দ্র সাদা পাথরে বানিয়াচং প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আামার দেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হেমায়েত আলী খান ও সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান খলিলের নেতৃত্বে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেক্ট্রেনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ১৬ জন সাংবাদিক দিনব্যাপী আনন্দে মেতে উঠেন।

বনভোজনের এক ফাঁকে বানিয়াচং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তোফায়েল রেজা সোহেলের জন্মদিন উপলক্ষে সাদা পাথরের স্বর্গ রাজ্যে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সাংবাদিকরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

বনভোজনে উপস্থিত ছিলেন-বানিয়াচং প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের আলো পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মো.আশিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু, প্রেস ক্লাবের সদস্য ও সিলেটের দৈনিক যুগভেরী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দুল হক মামুন, সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, সদস্য ও সিলেটভিউ’র বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, সদস্য ও দৈনিক প্রভাকর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, সদস্য ও বাংলাদেশ টুডে পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন, দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, সদস্য ও বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান, এনটিভি’র বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল-হাদি, দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দিলোয়ার হোসেন ও ডেইলি বাংলাদেশ পত্রিকা র বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com