মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

মৌলভীবাজারে যুবককে পিটিয়ে হত্যা, দুই ঘাতক আটক

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় মগনু মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর জগন্নাথপুর এলাকায় মাজ সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার টনু মিয়ার ছেলে। তিনি পেশায় কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মগনু মিয়া ও একই এলাকার আবু তাহেরে ছেলে সুমন মিয়া ও সিফুল মিয়ার সঙ্গে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও সিফুল মগনুকে মারধর করে। এতে মগনু মিয়া অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, এ ঘটনায় জড়িত সুমন মিয়া ও সিফুল মিয়াকে আটক করা হয়েছে। মগনু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com