সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মহান বিজয় দিবসের সূর্যোদয়ে শহীদ বেদীতে বাহুবল মডেল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ

বাহুবল উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করছে বাহুবল মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এ এইচ আল জাবের, বাহুবল (হবিগঞ্জ) থেকে : মহান বিজয় দিবসের সূর্যোদয়ে বাহুবল উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাহুবল মডেল প্রেস ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক  এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাবেক সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, সিনিয়র সাংবাদিক মাওলানা নূরুল আমীন, নির্বাহী সদস্য পংকজ কান্তি গোপ টিটু ও ইসমাইল মাহমুদ ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, তরফ নিউজ ২৪ ডট কমের বাহুবল সংবাদদাতা আহমদুল হক আল জাবের প্রমুখ।


এছাড়াও শহীদ বেদীতে বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে।

সংগঠনগুলো হল- বাহুবল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বাহুবল মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল কলেজ, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল, নজরুল একাডেমী বাহুবল, আমরা সবুজ সংঘ, পুওর কুইক রেসপন্স টিম, আরডিআরএস বাংলাদেশ, নন-গেজেটেট সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ক্লাব, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ ক্লাব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাহুবল, আনন্দ সুজ, হামিদিয়া হলি চাইল্ড একাডেমী, কিশলয় জুনিয়র হাই স্কুল, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com