রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা

দ্বিতীয় দিনেই বড় ধাক্কা, বিমানের সব ফ্লাইট বাতিল

তরফ নিউজ ডেস্ক : যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, চট্টগ্রামে ৩১০০, সিলেটে ৩১০০ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com