রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীরাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১ নং মির্জাপুর ইউনিয়নের বৈলাছড়া  চা-বাগান থেকে এক চা শ্রমিক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রোবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় বৈলাছড়া চা-বাগানের কলোনি থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, রোববার ভোরে কোন একসময় বৌলাছড়া চা বাগানের শ্রমিক দ্বয়ের মৃত্যু হয়।  পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা  করে থাকতে পারে। তবে তদন্ত করে হত্যার মুটিভ বের করা হবে। নিহতরা হলেন বাগানের লাইন কলানির  অলকা তন্তবায় (৩৫) ও বিপুল তন্তবায় (৪২) উভয় স্বামী-স্ত্রী।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, রোববার সকাল টার দিকে তারা বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। অলকার গলাকাটা লাশ মেঝেতে আর ঘরের তীরের সঙ্গে বিপুলের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।তিনি নিহত দম্পতির ১৩ বছর বয়সী মেয়ের বরাতে বলেন, সে ও তার ভাই পাশের ঘরে ঘুমিয়ে ছিল। সকালে ছোট বোনের কান্না শুনে সে ঘুম থেকে উঠে বাবা-মায়ের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com