রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে চোরাই গরু সহ দুই চোর আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের বিশাউড়া গ্রাম থেকে ৬ টি চোরাই গরু সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটকরা হল শায়েস্তাগঞ্জ থানার নোয়াগাও গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র আব্দুর রশিদ (৫৫), নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের নবির হোসেনের পুত্র কবির মিয়া(৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, আটকরাসহ কতিপয় চোর অন্য এলাকা থেকে উদ্ধার করা ৬ টি গরু চুরি করে বিশাউড়া গ্রামে এনে রাখে। এতথ্য গোপন সুত্রে জানতে পেরে শায়েস্তাগঞ্জ থানার এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওই গ্রামে অভিযান চালায়। এসময় ৬ টি গরু উদ্ধার এবং চুরির সাথে জড়িত অভিযোগে উল্লেখিত দুই বক্তিকে আটক করা হয়। উদ্ধার করা ৬ গরুসহ আটকদের শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। এসআই মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com