রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শীত পড়ার সাথে সাথেই দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হিসেব মতো বেড়েই চলেছে নতুন আক্রান্ত আর মৃতের সংখ্যা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই ৭জনের শরীরে করোনা শনাক্তের রিপোর্ট আসে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্খ্যকমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী নিশ্চিত করে জানান, গেল পাঁচ দিনে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ৭জনের শরীরে করোনা পজেটিভ আসে।

এ পর্যন্ত মোট ২৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৩জন রোগী । আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫জন। এখন ২০জন করোনা আক্রান্ত রোগী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com