বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

পানসি’র খাবারে কাপড়ের রং, জরিমানা সাড়ে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক: এবার সিলেট নগরীর পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রং ও কেমিক্যাল পাওয়া যাওয়ায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে নামে র‍্যাব-৯। এ সময় রেস্টুরেন্টটিকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

এর আগে খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অপরাধে সিলেট নগরীর পাঁচ ভাইকে ৩ লক্ষ টাকা জরিমানা র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

পানসি রেস্টুরেন্টে অভিযান শেষে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ, পচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সকালে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে র‍্যাব-৯। সে সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com