শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ছবি: প্রতীকী

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আইনগাঁও মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাইম আহমেদ (৩০) ও তার বন্ধু রামলোহ গ্রামের আমজাদ আলীর ছেলে শিমুল আহমেদ (২৮)।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আইনগাঁও এলাকার হাইওয়ের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে মোটরসাইকেলযেগে বাড়ি ফিরছিলেন নাঈম ও শিমুল। পথে অজ্ঞাত একটি গাড়ি আইনগাঁও মসজিদের সামনে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাঈম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে অনুমতি নিয়ে মরদেহ দুইটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com