শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

২০১৯ সনের ক্যালেন্ডার যেন ১৮৯৫ ছায়া

ছবিঃ সংগৃহিত

তরফ নিউজ ডেস্ক : আমরা প্রায়ই শুনে থাকি ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ কথাটি। সেটা দেখা গেলো এবার সত্যিকার অর্থেই । ২০১৯ সালের ক্যালেন্ডারের সঙ্গে সম্পূর্ণ মিলে গেলো ১৮৯৫ সালের ক্যালেন্ডার। আর এতেই ইতিহাসের পুনরাবৃত্তি কথাটি যেন আরও বাস্তব হয়ে ধরা দিলো।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮৯৫ সালের ক্যালেন্ডার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, ২০১৯ সালের ক্যালেন্ডার এবং ১৮৯৫ সালের ক্যালেন্ডার সম্পূর্ণ একই রকম।

ইতোমধ্যে ক্যালেন্ডারের এই সাদৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই দুটি ক্যালেন্ডারের ছবি একসঙ্গে দিয়ে নানা ধরনের ছবি পোস্ট করছেন।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার আগের কোনও এক সালের সঙ্গে মিলে যেতে দেখা গেছে। নির্দিষ্ট একটি সময় পর পর এমনটি হয়।

দুটি ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ১৮৯৫ সাল এবং ২০১৯ সাল মঙ্গলবারে শুরু হয়। জানুয়ারি মাস শেষ হয় বৃহস্পতিবারে। একইভাবে দুটি বছরই শেষ হয় মঙ্গলবারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com