রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

লকডাউন: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক আটক

তরফ নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে, কেউ ‘লকডাউন’ দেখতে রাস্তায় বের হওয়ায় চার শতাধিক জনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিকেল, শাহআলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ পুরো পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান।

পুলিশ জানায়, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে ৪শর বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com