বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জেলার শ্রেষ্ঠ হলেন চুনারুঘাটের ওসি মো: আলী আশরাফ

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বাংলাদেশ পুলিশের দেশব্যাপী অভিন্ন মানদন্ডে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ । সোমবার দুপুরে এ কৃতিত্বের জন্য জেলা পুলিশ প্রসাশনের পক্ষ থেকে তাঁর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

হবিগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত কল্যাণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের প্রমূখ।

জেলার শ্রেষ্ঠ ওসি’ মো: আলী আশরাফ জানান, আমি ২০২০ সালের ৯ অক্টোবর চুনারুঘাট থানায় যোগদান করি। পুলিশ সুপার স্যারের নিদের্শনায় সহকর্মীদের সহযোগীতায় যোগদানের পর থেকেই থানা এলাকায় অপরাধ দমনে ও পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, এই প্রাপ্তি সকলের। আশা রাখি আপনাদের সকলের সহযোগীতা, দোয়া ও ভালবাসায় এই সম্মানের ধারা অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com