রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

মৌলভীবাজারে সরকারি জমি উদ্ধার, নির্মান হবে দুতলা হাট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে একটি বাজারে অবৈধভাবে সরকারি জমির ওপর ঘর তৈরী করে ফায়দা নিয়ে আসছিল দখলদাররা। সেই জমি থেকে অবৈধ দলখলকৃত স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উদ্ধার করা জমির উপর ব্যবসায়ীদের সুবিধার জন্য দ্বিতল ভবন করে দেবে প্রশাসন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের নির্দেশনায় অবৈধ দখল করা জমি উদ্ধার করা হয়।

জানা যায়, সদর উপজেলার অফিস বাজার এলাকায় হাটবাজারের পেরীফেরিভূক্ত সরকারি খাসজমিতে অবৈধ দখলদারগণকে উচ্ছেদের নিমিত্ত অভিযানে নামে প্রশাসন। জেলা পুলিশের সহায়তায় অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, সহকারী কমিশনার(ভূমি) মোস্তাাফিজুর রহমান, উচ্ছেদ অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে হাটবাজারের পেরিফেরিভূক্ত ১৬ শতক সরকারি জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিতে হাট-বাজার উন্নতকরণ প্রকল্পের আওতায় দোতলা ভবন নির্মাণ করা হবে যার মাধ্যমে ব্যবসায়ী ও স্থানীয় জনগণ উপকৃত হবে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com