বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড

নবীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামে মুন্নি আক্তার (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের তৈয়ব উল্লার কন্যা। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, উল্লেখিত সময়ে মুন্নি সকলের অগোচরে বাড়ির একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে নবীগঞ্জ গোপলার বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন।

ফাড়ি ইনচার্জ কাওছার মাহমুদ তোরণ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সন্ধায় মুন্নির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষনিক ভাবে আত্মহত্যার কারন জানা যায়নি।

নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইকবাল হোসেন জানান, ধারণা প্রেমঘটিত কারনে মুন্নি আত্মহত্যা করে থাকতে পারে।তদন্তের পর মূল বিষয়টি জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com