শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ২য় থেকে ৫ম শ্রেণির ২৫৬জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল, বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম মনি, আলোর দিশারী শিক্ষাবৃত্তি আয়োজক কমিটির উপদেষ্টা ওয়ান ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ ও ইমাম শরীফ চৌধুরী জুয়েল, স্নানঘাট ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফজলুল হক ও মনজুর আলী, চক হায়দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাচাঁদ দাস, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম ও ফতেহপুর ক্যাডেট কমপ্লেক্সের পরিচালক শফিকুর ইসলাম। পরিদর্শনে আসা অতিথিদের স্বাগত জানান, আলোর দিশারী শিক্ষাবৃত্তি আয়োজক কমিটির সভাপতি রুবেল মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক মৃনাল কান্দি চন্দ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও অর্থ সম্পাদক সালেহ আহমেদ নাঈম।

পরীক্ষা নিয়ন্ত্রক মৃনাল কান্তি চন্দ জানান, প্রথম বারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষার জন্য ২য় শ্রেণির ৫৩, ৩য় শ্রেণির ৬০, ৪র্থ শ্রেণির ৬০ ও ৫ম শ্রেণির ৮৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় একজন ছাড়া সকল শিক্ষার্থীই অংশগ্রহণ করেছে।

আয়োজক কমিটির সভাপতি রুবেল মিয়া বলেন, এবার প্রত্যেক শ্রেণিতে ৭% পরীক্ষার্থীকে টেলেন্টপুল ও ২০% পরীক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। তিনি আরো বলেন, ১ম বার এ আয়োজন করতে গিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে পরীক্ষা আয়োজন করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com