বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

রাস্তার পাশে সাজিয়ে রাখা বালুর পসরা অপসারণে কঠোর হচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে রাস্তার পাশে বিক্রির জন্য সাজিয়ে রাখা বালুর পসরা অপসারণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, চেয়ারম্যান সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রতœদীপ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, আনসার ভিডিপি অফিসার আফসানা আনজুম, সমাজসেবা অফিসার নসরাত-ই এলাহী, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, তথ্য-সেবা কর্মকর্তা জায়া সাহা, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ সভাপতি নাহার রঞ্জন দেব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাহুবলে ধলিয়াছড়া বালু মহাল ব্যতীত আর কোন বালু মহালের বৈধ লিজ নেই। যেহেতু একটিমাত্র মহালের বৈধ লিজ আছে, সেহেতু অবৈধ ভাবে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বক্তারা আরো বলেন, যত্রতত্র রাস্তার পাশে বালুর স্তুপ বিক্রির জন্য পসরা সাজিয়ে রাখা যাবে না। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ছাড়াও সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরেই রাস্তার পাশ থেকে বালু সড়িয়ে না দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com