রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

বাহুবলে অতিরিক্ত দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে ময়না মিয়া নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

সোমবার (৬ এপ্রিল) বিকেল অভিযানে দেখা গেছে, অকটেন তেল যা সরকারিভাবে ১২০ টাকায় বিক্রি করার নিয়ম রয়েছে, তা ওই ব্যবসায়ী ১৩০ টাকায় গ্রাহকদের কাছে বিক্রি করছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১৫,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে স্বাভাবিক মূল্য বজায় রাখতে এই অভিযান করা হয়েছে। অন্য ব্যবসায়ীদেরও সতর্ক হতে হবে।”

স্থানীয়রা জানিয়েছেন,এমন অভিযান ভোক্তাদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ভবিষ্যতে অযথা দাম বৃদ্ধি রোধ করবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com