রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ‘আমি এ মাটির সন্তান। আমার কোনো লোভ-লালসা নেই। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব।’

সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, ‘মাধবপুরে এখন কোনো চাঁদাবাজি, জুলুম-নির্যাতন নেই। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ছয় মাসে দেশের অর্থনীতি ও উন্নয়নে বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে। দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যেও সরকার মানুষের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সামনে বড় ধরনের কাজ করা হবে। এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত মনিটরিং করবেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ‘চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। আমি সেই ঋণ শোধ করতে চাই। আপনারা হতাশ হবেন না। আগামী সাড়ে চার বছরে সরকার দেশের উন্নয়নে আরও অভাবনীয় কাজ করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও শ্রমিক নেতা খেলু নায়েক প্রমৃখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com