রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়।

পরে চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’

এদিকে এ বিষয়ে হবিগঞ্জ-৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করা হয়নি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com