শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: সিলেট বন বিভাগের আওতাধীন শায়েস্তাগঞ্জ রেঞ্জের পুটিজুরি বন বিটে এক বিশেষ অভিযান চালিয়ে ২.৫০ একর (আড়াই একর) জবরদখলকৃত সরকারি বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

​বিভাগীয় বন কর্মকর্তার দিকনির্দেশনায় এবং শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সার্বিক নেতৃত্বে ১৭ অক্টোবর (শনিবার) পুটিজুরি বন বিটের ‘ডায়ালার বাড়ি’ সংলগ্ন সংবেদনশীল এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
​

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি এই বনভূমি বেআইনিভাবে দখল করে রেখেছিল। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় পুটিজুরি বন বিটের বিট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি যৌথ টিম গঠন করে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে দখলদারদের উচ্ছেদ করে ২.৫০ একর বনভূমি সম্পূর্ণ দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সক্ষম হয় বন বিভাগ।
​উদ্ধারকৃত বনভূমি পুনরায় যাতে কোনো অসাধু ও অবৈধ দখলদার গ্রাস করতে না পারে, সেজন্য এলাকাটিতে বন বিভাগের টহল জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
​

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, “সরকারি বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com